সাম্প্রতিক
সাম্প্রতিক বেশ কয়টি কবিতার বইয়ের রূপদান চলছে কবির মানসলোকে। বিভিন্ন ধরণের বিষয়হীন অথচ বিষয়কে ছুঁয়ে থাকা কবিতার ফর্ম নিয়ে একটি বই দানা বাঁধছে। এই প্রথম একটি সিরিজধর্মী কবিতার কাজও করছেন ও তাতে বেশ দূর এগিয়েছেন।
কিছুদিন আগে একটি ভ্রমণগল্প ছাপা হয়েছে। এই মুহূর্তে একটি গল্প লেখার কাজে কবিতার মগ্নতা কভু ভগ্ন হচ্ছে।
চর্যাপদের আধুনিক বাঙলায় কাব্যানুবাদের একটি কাজ সমান্তরাল চলেছে মৌলিক লেখালেখির পাশাপাশি। যুক্ত রয়েছেন "কোয়ান" পত্রিকার সম্পাদনার সাথে। কবির যাপনের একটি মৌলিক অঙ্গ এই পত্রিকা।
চলচ্চিত্রের জন্য কিছু কাজে তিনি হাত দিয়েছেন সাম্প্রতিক। ইদানীং এই প্রকার একটি কাজের জন্য ভাস্কর চক্রবর্তীর কবিতার অনুবাদ করেছেন। যুক্ত হয়েছেন আরও একটি বড় কাজের সাথে।
Comments
Post a Comment